প্রমাণ দেননি সুবাহ, ইলিয়াসকে খালাস

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৯:৪৭ পিএম

প্রাক্তন স্বামী গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের মামলা করলেও সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেননি অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

এ কারণে মামলা থেকে ইলিয়াসকে অব্যাহতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগ হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর পর্নোগ্রাফি আইনের মামলায় ইলিয়াসসহ দুজনকে অব্যাহতি দেন।

পারিবারিক কলহের জেরে গায়ক ইলিয়াস হোসাইন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহকে ঘায়েল করার জন্য হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও পাঠান। এমন অভিযোগ এনে ইলিয়াস হোসেনসহ দুই জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুবাহ। এই বিষয়ে সাক্ষ্য প্রমাণ দিতে বারবার যোগাযোগ করা হয় তার সঙ্গে।

একাধিকবার নোটিশ ও মোবাইলফোনে যোগাযোগ করা হলেও ঘটনা প্রমাণের জন্য কোনো সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেননি নায়িকা শাহ হুমায়রা সুবাহ। 

তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জানান যে, তার মোবাইল হোয়াটসঅ্যাপে এ বিষয় কোনো তথ্য নেই এবং এগুলো ডিলেট হয়ে গেছে।

২০২২ সালের ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আসাদুল ইসলাম আসামি ইলিয়াস ও কারিন নাজকে অব্যাহতির আবেদন দিয়ে আলাদা দুইটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে এসব কথা উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এদিন ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলার বাদীর উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী আদালতে উপস্থিত হননি। 

এরপর বিচারক পর্নোগ্রাফি আইনের মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গায়ক ইলিয়াস হোসাইন ও কারিন নাজকে অব্যাহতি দেন। এছাড়া মামলার পরবর্তী বিচারের জন্য ডিজিটাল আইনের মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

অব্যাহতির আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, সিআইডি ফরেনসিক থেকে পাওয়া রিপোর্ট ও সিডি পর্যালোচনা করে দেখা যায়, মামলার এজাহারে উল্লেখিত ও সংযুক্ত স্কিনশট সংক্রান্ত লিংকগুলোর ভিডিও ক্লিপে সংরক্ষিত বক্তব্যগুলো কুরুচিপূর্ণ ও মানহানিকর মনে হয়নি। 

image


লিংকগুলোতে কাউকে ভয়ভীতি অথবা হুমকি দিয়েছেন মর্মে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া আসামিদের বিরুদ্ধে কোনো দালিলিক ও মৌখিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। মামলার এজাহারে উল্লেখিত ও সংযুক্ত স্ক্রিনশট সংক্রান্তে তদন্তকালে বাদীর ব্যবহৃত মোবাইলের স্ক্রিনশট ও বাদীর ছবি প্রয়োজন বিধায় তা সংগ্রহের লক্ষে বাদীকে একাধিকবার ফৌজদারি কার্যবিধি ১৬০ ধারা মোতাবেক হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়ার পরও তিনি হাজির হননি। 

মামলার আসামি ইলিয়াস হোসেনের সঙ্গে বাদীর সংসার করাকালীন সুসম্পর্কের কারণে সুকৌশলে অন্তরঙ্গের মুহূর্ত ও গোসলের ছবি এবং ভিডিও সংরক্ষণ করে রাখেন আসামি ইলিয়াস। স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরে মামলার আসামি ইলিয়াস হোসেন স্ত্রীকে ঘায়েল করার জন্য ও মানসিকভাবে অশান্তির জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে এসব ছবি পাঠান।

একাধিকবার নোটিশ ও মোবাইলফোনে যোগাযোগ করেও ঘটনা প্রমাণের মতো কোনো সাক্ষ্যপ্রমাণ হাজির করতে পারেননি মামলার বাদী সুবাহ। বাদী ফোনে জানান যে, তার মোবাইলের হোয়াটসঅ্যাপে কোনো তথ্য নেই এবং তা ডিলিট হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মামলার বাদীকে ইলিয়াসের আগের বিয়ে গোপন করায় ক্ষোভে ও কলহের জেরে এ মামলা করা হয়েছে, যা সার্বিক তদন্তে তথ্যগত ভুল মর্মে প্রমাণিত হয়েছে। মামলাটি সার্বিক তদন্তে ইলিয়াস হোসেন ও কারিন নাজদের বিরুদ্ধে ঘটনা প্রমাণের মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানানো হলো।

এর আগে ১১ জানুয়ারি রাতে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ। 

তারও আগে গত ৩ জানুয়ারি রাতে ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা করেছিলেন সুবাহ। তবে বিচার চলার সময় দুই পক্ষের মধ্যে আপোষ মিমাংসা হওয়ার কারণে আসামি ইলিয়াসকে খালাস দেন বিচারক। 


একাত্তর/এআর


দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর