৩৩ হাজার ইয়াবাসহ সাবেক ক্রিকেটার গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৪:৩১ পিএম

তেত্রিশ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার সাবেক ক্রিকেটার এরশাদুল হককে (৩২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোগ, মাছের ঘেরের আড়ালে রোহিঙ্গারদের দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে মাদকের ব্যবসা করতেন এরশাদুল। কক্সবাজার ও টেকনাফ এলাকায় মাদকের গডফাদার তিনি।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজাধানীর উত্তরা থেকে এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়।  

এরশাদুলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিএনসির উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএনসির উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল জানিয়েছে, পাইকারি দরে ইয়াবা কিনতে এরশাদুল মিয়ানমারে থাকা ডিলারদের সাথে সরাসরি যোগাযোগ করতেন এবং নৌপথে রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমার ইয়াবা চালান সংগ্রহ করতেন।

গ্রেপ্তারকৃত এরশাদুল জানিয়েছেন, তিনি একটি সরকারি কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি নিজেকে কক্সবাজার জেলা ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন বলে দাবি করেন।

আরও পড়ুন: শীতে শরনার্থীদের ফেরাতে চাচ্ছে না ইউক্রেন

জিজ্ঞাসাবাদে এরশাদুল আরও জানান, উখিয়ায় তাদের একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। এই মাছের প্রজেক্টের আড়ালে সে ইয়াবার ব্যবসা করতো। মাছ পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় ম্যাগনেট ব্যবহার করে এবং আরও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় ইয়াবার বড় চালান নিয়ে আসতো। এ কাজে তার একাধিক সহযোগী সদস্য রয়েছে এবং সে এ সিন্ডিকেটের মূল হোতা।

এর আগেও এরশাদুল অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

কক্সবাজার জেলা ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন বলে দাবি করলেও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেট দলে খেলতেন। তবে তিনি অধিনায়ক ছিলেন না। তিনি জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ছিলেন।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর