সিলেট থেকে শুরু রবি বোলার হান্টের ট্রায়াল, নিবন্ধন ছাড়িয়েছে ১৭ হাজার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে। রবির "পারবে তুমিও" মূলমন্ত্রে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে ইতোমধ্যে নিবন্ধন করেছেন ১৭ হাজারের বেশি ক্রিকেটার।

এবারের আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নারী ও পুরুষ—উভয় ক্রিকেটারের অংশগ্রহণের সুযোগ। দুই বিভাগ থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ এবারের উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে এবং দেশের ক্রিকেটে প্রতিভা অনুসন্ধানের পরিসরকে আরও বিস্তৃত করেছে।

নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। ফলে সিলেট থেকেই ট্রায়াল পর্ব শুরু হওয়ায় স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

বাংলাদেশের ক্রিকেটে সিলেট অঞ্চলের অবদান দীর্ঘদিনের। জাতীয় দলসহ দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে এই অঞ্চল থেকে নিয়মিত প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছেন। এবারের রবি বোলার হান্টও সিলেট বিভাগ থেকে নতুন কিছু প্রতিশ্রুতিশীল বোলারকে সামনে নিয়ে আসবে—এমন প্রত্যাশা রয়েছে।

সিলেট দিয়ে শুরু হওয়া এই ট্রায়াল কার্যক্রম পর্যায়ক্রমে সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। পুরো ট্রায়াল পর্বে মোট ৯টি মাঠ ব্যবহার করা হবে। ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি পৃথক ট্রায়াল, যার ভেন্যু মিরপুর ও পূর্বাচল।

রবির ক্রিকেট প্রতিভা অন্বেষণের উদ্যোগ নতুন নয়। এর আগে ২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে এসেছিলেন ইবাদত হোসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। একইভাবে ২০১৭ সালের ‘রবি স্পিনার হান্ট’ থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি পরবর্তীতে জাতীয় দলের হয়ে নিজের জায়গা তৈরি করেন।

আগের আয়োজনগুলোতে আলাদাভাবে পেসার ও স্পিনার খোঁজা হলেও এবারের উদ্যোগে দুই ধরনের বোলারকেই একই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া হচ্ছে। সে কারণেই এবারের আয়োজনের নাম রাখা হয়েছে ‘রবি বোলার হান্ট’। এখানে পেসার ও স্পিনার—উভয় ধরনের বোলারই অংশ নিতে পারছেন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সিলেট থেকে শুরু হওয়া এই দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতের ক্রিকেটে নতুন সম্ভাবনাময় বোলার উঠে আসবে—এমন প্রত্যাশাই থাকছে।

আরবিএস
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সেবার...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বলে বলে উত্তেজনা, কখনো বাউন্ডারি তো কখনো ছক্কা। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামলো গ্রেগরিয়ান প্রিমিয়ার লিগের। যেখানে গ্রেগরিয়ান উলভসকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে...
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর