রাঙ্গামাটিতে ধর্ষণচেষ্টার দায়ে একজনের ১০ বছরের জেল

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৫:৫১ পিএম

রাঙ্গামাটিতে ধর্ষণচেষ্টা মামলায় একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- শরৎ তঞ্চঙ্গ্যা (সুমন)। এই রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।

রায়ের আদেশে বলা হয়, শরৎ তঞ্চঙ্গ্যা ওরফে সুমন ২০২১ সালের ১২ এপ্রিল এক কিশোরীকে প্রাইভেট শেষে বাড়ী ফেরার সময় গলায় ওড়না পেঁচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সাক্ষী পুলবি তঞ্চঙ্গ্যা ও ভদ্রপটি তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল দিয়ে বাড়ী ফেরার পথে ভুক্তভোগীর ব্যাগ ও ছাতা দেখতে পায়। 

আরও পড়ুন: মায়ের ভরণপোষণ না দেয়ার অভিযোগে ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

ভুক্তভোগীর আর্তচিৎকারে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত হলে শরৎ তঞ্চঙ্গ্যা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়। 

আদালতে সাক্ষী পর্যালোচনায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।


একাত্তর/এসজে

বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অতীত ইতিহাস থেকে...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর