নেত্রকোণায় হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০২:৩৬ পিএম

নেত্রকোণা সদর উপজেলার পৌর শহরে এক হোটেল কর্মচারী তরুণকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে পৌর শহরের কৃষি ফার্ম থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে হত্যার ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, নিহত তরুণ আমিরুল ইসলাম (২৪) শহরের কুরপার এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় তার মামা উজ্জ্বল মিয়ার বাসায় বসবাস করতেন এবং শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলে কাজ করতেন।

মডেল থানা ও পিবিআই সূত্রে জানা যায়, সকালে কৃষি ফার্মে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে, হাতে ডান্ডি জাতীয় মাদক পাওয়া গেছে। সবশেষ এক বা একাধিক বন্ধুর সাথে তিনি বাড়ি থেকে বেরোন বলে জানিয়েছে নিহতের পরিবার। 

আরও পড়ুন: সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঘটনাস্থল পরিদর্শন করে নেত্রকোণা পিবিআইয়ের পরিদর্শক জাকির হোসেন জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমিরকে গলায় রশি বা চেইন পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে আটক করা হয়েছে। 


একাত্তর/জো

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর