মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মাদ্রাসার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনীপাড়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নে। তিনি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের একটি আলিম মাদ্রাসার ছাত্রী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনীপাড়া এলাকার ফিরোজ আলী (২৭) ও একই এলাকার মারুফ হোসেন (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ওই ছাত্রী মাদ্রাসায় প্রাইভেট পড়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে বাসায় ফিরছিলেন। বড়শশী ইউনিয়নের সাকাতীপাড়া এলাকায় ফিরোজ ও মারুফ নামে স্থানীয় দুই যুবক তাকে মারুফ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তির চা বাগানে নিয়ে যান। 

আরও পড়ুন: টিসিবির বস্তা দেখে শিশুধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার

সেখানে তারা ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে ফিরোজ ও মারুফ পালিয়ে যান। বাসায় গিয়ে বিষয়টি জানালে ওই ছাত্রীর বাবা রাতেই ওই দুই যুবককে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, ২২ ধারায় ওই মাদরাসা ছাত্রীর জবানবন্দী নেয়া হয়েছে। গ্রেপ্তার দুই যুবক তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন ও তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর