পঞ্চগড় সীমান্ত থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৬:৪৮ পিএম

পঞ্চগড়ে সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার মধ্যরাতে রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত এলাকার ৫০০ গজ ভেতরে এক বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। 

পরে শনিবার (২৯ অক্টোবর) সকালে তা পরীক্ষার জন্য ব্যাটালিয়নে নেয়া হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, টোকাপাড়া সীমান্ত এলাকায় এক বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ছিল মূর্তিটি। গোপন খবরে বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তা উদ্ধার করে। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, পরীক্ষার পর জানা যায় মূর্তিটি কষ্টিপাথরের।  মূর্তিটি মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হতে পারে।

আরও পড়ুন: নীলফামারীতে আগুনে পুড়লো ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

তিনি জানান, ৯৫ দশমিক আট কেজির মূর্তিটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ২০ ইঞ্চি এবং পুরুত্ব উপরের অংশে দুই ইঞ্চি, মাঝের অংশে ছয় ইঞ্চি ও নিচের অংশে পাঁচ দশমিক ছয় ইঞ্চি। 


একাত্তর/এসি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর