জয় ধরে রাখা গেলো না, হলো না হোয়াইটওয়াস

আপডেট : ২৯ মে ২০২১, ০৯:২৪ এএম

এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হলেও তৃতীয় ও শেষ ওয়ানডের গুরুত্ব কম ছিল না। একদিকে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের হিসাব, অন্যদিকে শ্রীলঙ্কাকে প্রথমবার হোয়াইটওয়াশ করার উপলক্ষ। ‘নির্ভুল’ ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েও ‘ভুলে ভরা’ ম্যাচ দিয়ে শেষ করলো  তামিম-মাহমুদউল্লাহরা। হাত ফসকে গেলো হোয়াইটওয়াশের স্বপ্ন সঙ্গে হাতছাড়াও হলো বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শেষ ওয়ানডে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ দল হারলো ৯৭ রানের বড়ো ব্যবধানে। 

টস জেতা শ্রীলঙ্কা কুশল পেরেরার ১২০ রানের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৮৬ রান। কঠিন লক্ষে খেলতে নেমে বাংলাদেশ ৪২.৩ ওভারে অলআউট ‍হয়েছে ১৮৯ রানে। ফলে, ব্যাটিং ব্যর্থতার আরেকটি অধ্যায় শঙ্কার ছবিই এঁকে দিলো লাল-সবুজ ক্যাম্পে।


সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ২৮৬/৬

কুশল প্যারেরা ১২০, ধনঞ্জয়া ডি সিলভা ৫৫

তাসকিন আহমেদ ৯-৪৬-৪


বাংলাদেশ ১৮৯

মাহমুদুল্লা ৫৩, মোসাদ্দেক হোসেন ৫১, মুশফিকুর রহিম ২৮

দুশমন্ত চামিরা ৯-১-১৬-৫

হাসারাঙ্গা ১০-০-৪৭-২

রামেশ ৭-০-৪০-২

প্লেয়ার অব দ্য ম্যাচ: দুশমন্ত চামিরা

প্লেয়ার অব দ্য সিরিজি: মুশফিকুর রহিম


একাত্তর/এসি

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর