মেহেরপুরে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৪:৩৬ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৩০ অক্টোবর) সকালে ভুট্টার জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত কৃষক জগত আলী (৫৫) আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।  

নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান, সকালে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হন। পরে ১১টার দিকে মাঠে তার মরদেহ পড়ে আছে বলে তারা খবর পান। জমিজমা নিয়ে শরিকদের সাথে দ্বন্দ্বের জের ধরে তারা তাকে হত্যা করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হত্যার লক্ষ্যে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই। তিনি হার্টের রোগী ছিলেন বলে জানা গেছে। ফলে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: শৈলকুপায় অস্ত্র মামলায় তরুণের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর