প্রেমের দ্বন্দ্বে বন্ধুদের হাতে তরুণ খুন, গ্রেপ্তার দুই

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

চট্টগ্রামে প্রেমের সম্পর্কের জেরে সৃষ্ট দ্বন্দ্বে এক তরুণকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চান্দগাঁও থানার ফুরি দোকান এলাকার মো. গোলাম কাদের প্রকাশ হৃদয় (১৯) ও আনোয়ারা থানার গহিরা নূরনবী চেয়ারম্যানের বাড়ির মো. সাকিব (২১)।  

ডিসি মো. মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সেই কিশোরীর সঙ্গে নতুনভাবে প্রেমের সম্পর্ক তৈরি করে নিহত রিকাত। প্রেমের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দেয় সে। 

image


সেই সূত্র ধরে সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ঘাটকূল এলাকায় রিকাতকে ডেকে নিয়ে যায় হৃদয়। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিকাতকে পিঠে ও পেটে ছুরিকাঘাত করা হয়। হত্যার আগে ফেসবুকে স্টোরি দেয়া হয় 'খেলা এবার হবে'।

আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যা: আরও দুই প্রত্যক্ষদর্শীর স্বাক্ষী গ্রহণ

তিনি আরও জানান, হৃদয়, সাকিব ও রিকাত তিনজনই বন্ধু। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তারা টিকটক করত। তাদের নির্দিষ্ট পেশা ছিলনা। 

পুলিশ জানায়, গ্রুপের সদস্য হৃদয়ের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিলো বাকলিয়া থানায়। চক্রের অন্য সদস্যদের আটকে ও এই টিকটকারদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।


একাত্তর/এসজে

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর