নোয়াখালীতে আগুনে পুড়লো সাত ঘর

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:২৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের বসতঘরসহ সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমানে ঘর হারানো পরিবারগুলো খোলা আকাশের নিচে বাস করছে।

বুধবার (২ নভেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুরের গোবিন্দেরখিল গ্রামের দীঘির পাড়ের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, রাত আটটার দিকে একটি ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরো ছয়টি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তারা সক্ষম না হওয়ায় চৌমুহনী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখতে আসনে বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসদুর ও স্থানীয় আমান উল্যাপুর  ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম মাহমুদ আরিফ।

এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন: কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে মিললো আগ্নেয়াস্ত্র

স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর