বরিশালে পরিবহন ধর্মঘটে অচল জনজীবন, দুর্ভোগ চরমে

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

বরিশালে, দ্বিতীয় দিনের মতো লঞ্চ ও বাস ধর্মঘট চলছে। ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। 

নৌযানসহ গণপরিবহন চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনেও বরিশাল ছাড়তে পারছেন না মানুষ। একইভাবে প্রবেশও করতে পারছেন না।

গত বৃহস্পতিবার থেকে বাস ও লঞ্চ ধর্মঘট শুরু হলেও, কার্যত শুক্রবার সকাল থেকে বরিশাল পরিণত হয়েছে এক বিচ্ছিন্ন দ্বীপে।

শনিবার দ্বিতীয় দিনে বরিশাল বিভাগ জুড়ে সব ধরনের যান চলাচল বন্ধ। তাই, সড়কে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

অটোরিকশা, ব্যাটারিচালিত গাড়ি, সিএনজি মাহিন্দ্রা বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় চলাচল করতে হয়েছে বেশিরভাগ যাত্রীদের। কেউ কেউ পায়ে হেঁটে গেছেন গন্তব্যে।

পথের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, বিনা কারণেই পুলিশ তাদেরকে থামিয়ে তল্লাশি করছে। 

সকাল থেকে অভ্যন্তরীণ কোনো রুটের লঞ্চ বরিশাল থেকে ছেড়ে যায়নি। যার কারণে ঘাটেও ছিলো না কোন কর্মব্যস্ততা। 

তবে শনিবার সন্ধ্যার পর বরিশাল থেকে ঢাকা উদ্দেশ্যে চারটি লঞ্চ ছাড়ার যাবার কথা রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা। 

পূর্বঘোষণা ছাড়া হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ থাকায় বরিশালে আটকা পড়েছে ঢাকাগামী অনেক মানুষ। লঞ্চ, যানবাহন না থাকায় তারা ঢাকা ফিরতে পারছেন না।

বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের কারণে এবং সমাবেশকে কেন্দ্র করে যেন কোন বিশৃঙ্খলা না হয় তার জন্য সড়কে দেখা যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। 

৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের দাবিতে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিলেও তিন চাকার বাহনের চালকরা অবাধ চলাচলের দাবি জানিয়েছে। 

বাস মালিক সমিতির নেতাদের দাবি, মহাসড়ক নিরাপদ রাখতে থ্রি-হুইলার বন্ধ করতে হবে। আর থ্রি-হুইলার মালিক শ্রমিক নেতাদের দাবি সর্বত্র থ্রি-হুইলার চলাচল করতে দিতে হবে।


একাত্তর/এসজে

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর