শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনের ফাঁসি

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০২:৩৮ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জের হাতিমারা গ্রামে দশ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২ আসামিকে ফাঁসি দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে একলাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাচ্চু মিয়া ও আমীর হামজা। দণ্ডপ্রাপ্তরা আক্তার নামের এক শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করেন।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি এড. প্রদীপ কুমার দত্ত জানান, ২০১৮ সালের ৫ মার্চ দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জের হাতিমারা গ্রামের শিমু আক্তারকে ১০ নিজবসত ঘরে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে আসামিরা।

নিহতের বাবা ছায়েদুল হকের দায়ের করা মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে প্রমাণিত হওয়ায় আসামি বাচ্চু মিয়া ও আমীর হামজাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রুজ্জুতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ডাদেশসহ একলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের পরিবার দাবি করেন যেকোনো ধর্ষণ মামলায় যেন ফাঁসি দেয়া হয়। এবং আসামীদের পক্ষে যেন কোন আইনজীবী সহায়তা না করে। আর সেটা যেন সরকার আইন প্রণয়ন করে দেন।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত বলেন, ২০১৮ সালের ৫ মার্চ বাচ্চু মিয়া ও আমীর হামজা হাতিমারা গ্রামের শিমু আক্তারকে (১০) ধর্ষণ করে।

পরে শিমু তার বাবাকে বলে দিবে জানালে আসামি বাচ্চু মিয়া ও আমীর হামজা ঘরে থাকা বটি দিয়ে শিমু আক্তারকে কুপিয়ে ভিকটিমের নাকে, মুখে, তলপেটে, মাথার পিছনের দিকে, কপালে নিচে ডান চোখের কোনায় ঠোঁটে মুখে, গলার বাম পাশে এবং যৌনাঙ্গে মোট ১৩টি আঘাত করে তাকে খুন করে।

এ ঘটনার পর শিমুর বাবা মো. ছায়েদুল হক মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

তদন্তকালে আসামি বাচ্চু মিয়া ও আমীর হামজাকে গ্রেপ্তারের পর তারা ম্যাজিস্ট্রেটের কাছে শিমুকে ধর্ষণ করে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সামনে রায় ঘোষণা হয়েছে। আদালতের আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর