ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টার আসামির ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৫:৩৮ পিএম

চাঞ্চল্যকর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এই রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুইটি পৃথক ধারায় তাকে ১০ বছর ও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালতের বিচারক। তবে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছে আদালত।

আরও পড়ুন: গাংনীতে ৯০ বোতল ফেনসিডিলসহ একজন আটক 

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ইউএনও ওয়াহিদা এবং তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৩ সেপ্টেম্বর ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন।  ২০২০ সালের ১১ সেপ্টেম্বর ওই বাসভবনের কর্মচারী রবিউল ইসলামসহ কয়েকজনকে আটক করা হয়। টাকা চুরির অপরাধে ইউএনও অফিসের কর্মচারী রবিউলকে চাকরীচ্যুত করায় ক্ষোভ থেকে ইউএনওর উপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।


একাত্তর/জো

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর