রাজদায়িত্ব ছেড়ে ব্যবসায় নরওয়ের রাজকুমারী

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১:২৯ এএম

ব্যবসার কাজে মনোনিবেশের জন্য রাজদায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী মার্থা লুইস। 

স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ও হবু স্বামী ডুরেক ভেরেটের সঙ্গে ওষুধ ব্যবসার কাজে মনোযোগ দিতে চান তিনি। খবর: এএফপি।

রাজকুমারী মার্থা তার রাজউপাধি রেখেছেন। শুধু ব্যক্তিগতভাবে ব্যবসা করবেন বলে রাজদায়িত্ব ছেড়েছেন। তার হবু স্বামী ডুরেক ক্যান্সারসহ চিকিৎসা ক্ষেত্রের নানা বিষয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। 

নরওয়ের রয়্যাল হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজকুমারী মার্থা লুইস বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করবেন। এ কারণে রাজপরিবারের সরকারি দায়িত্ব ও তার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে মার্থা রাজদায়িত্ব ত্যাগ করেছেন। তবে রাজা পঞ্চম হ্যারল্ডের সিদ্ধান্ত অনুযায়ী মার্থার রাজউপাধি আগের মতোই থাকবে। ৫১ বছর বয়সী রাজকুমারী মার্থা এর আগে সঠিকভাবে তার রাজদায়িত্ব পালন করেছেন।

মার্থার হবু স্বামী ডুরেককে একজন দুর্দান্ত মানুষ হিসেবে বর্ণনা করে রাজা পঞ্চম হ্যারল্ড বলেছেন, তার সঙ্গে থাকা খুব আনন্দের। 

আরও পড়ুন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বিশ্বের ৫৪ দেশ

রাজা বলেন, তার ভেতরে হাস্যরস আছে। এই কঠিন সময়েও তার কারণে আমরা মন খুলে হাসতে পেরেছি। আমার ধারণা, তার সঙ্গে আমাদের বোঝাপড়াটা দারুণ হয়েছে। যে কোনো বিষয়ে আমরা তার সঙ্গে সহজেই দ্বিমত বা সম্মতি পোষণ করতে পেরেছি।


একাত্তর/জো 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর