বঙ্গোপসাগরে জেলেদের জালে ২৮ কেজির ভোল মাছ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৪:৫৭ পিএম

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রামপালের জেলে সবুর সিকদারের জালে মাছটি ধরা পড়ে। 

জানা গেছে, সাড়ে আট লাখ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

দুবলার আলোর কোলের জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি জানান, দুবলার চর সংলগ্ন সাগরে মাছটি ধরা পড়ার পর আলোরকোল চরের মাছের ডিপোতে নিয়ে আসা হয়। মেপে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি । বিকেলে খুলনার মৎস্য ব্যবসায়ী মো. মাসুম আলী সাড়ে আট লক্ষ টাকায় কিনে নেন মাছটি।

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

দুবলা ফরেস্ট টহল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, এটি পোয়া প্রজাতির সামুদ্রিক মাছ। কৈয়া ভোল নামে বেশি পরিচিত। এটি অনেক দামী একটি মাছ। মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। এ মাছ পেলে জেলেরা লাভবান হন।


একাত্তর/জো 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর