সীমান্ত খোলা পেয়ে বাইক নিয়ে বাংলাদেশে ভারতীয় কিশোর

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বঙ্গসোনাহাট দিয়ে মোটরসাইকেল চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতীয় এক কিশোর। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সীমান্তের প্রায় ২-৩ কিলোমিটার অভ্যন্তরে ওই ভারতীয় কিশোরকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত কিশোর আবু সায়েদ (১৬) ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিলের পুত্র।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভারতের সোনাহাট স্থলবন্দর শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর গেট খোলা মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোর। বিষয়টি বিএসএফ টের পেয়ে বিজিবিকে  অবহিত করে। ভারতীয় ব্যবসায়ীরাও বিজিবিকে জানায় ভারতীয় কিশোরের প্রবেশের কথা। পরে স্থানীয়রা বঙ্গসোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই কিশোরকে আটক করে বিজিবি সোনাহাট ক্যাম্পে সোপর্দ করে। এসময় কিশোরের কাছ থেকে ভারতীয় নম্বর সম্বলিত লাল রংয়ের একটি স্প্লিন্ডার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে জেলেদের জালে ২৮ কেজির ভোল মাছ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম জানান, আটক ভারতীয় কিশোর তার আত্মীয়ের বাসায় যাবার জন্য গেট খোলা পেয়ে ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর