দিনাজপুরে ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ব্যাটারি চালিত ভ্যানের চালক এবং আহত হয়েছেন ওই ভ্যানের একমাত্র যাত্রী।

শনিবার (১২ নভেম্বর) ভোর পাঁচটার দিকে শহরের কাঞ্চন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ভ্যানচালক সোলেমানের বাড়ী বিরল উপজেলার মাধববাটি গ্রামে। আহত ভ্যানযাত্রী আনিসও একই এলাকার।

স্থানীয়রা জানান, ভোরে নিজ বাসা বিরল মাধববাটি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে শহরে আসছিলেন সোলেমান ও আনিস। পথিমধ্যে শহরের কাঞ্চন ব্রিজ পার হলে অপরদিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক সোলেমান ছিটকে রাস্তার ওপর পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানে থাকা একমাত্র যাত্রী আনিসকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

আরও পড়ুন: কুয়াকাটায় উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর