ভ্যান উল্টে আখ মাড়াইয়ের মেশিন চাপায় রস বিক্রেতার মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০২:১৪ পিএম

নওগাঁর রাণীনগরে আখের রস বিক্রি করতে যাওয়ার সময় রাস্তায় ডিস লাইনের তারে বেধে ভ্যানগাড়ি উল্টে রস তৈরির মেশিন চাপায় এক আখের রস বিক্রেতার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত রস বিক্রেতা ইসলাম আকন্দ (৫৫) উপজেলার চকমনু আকন্দপাড়া গ্রামের মৃত জবির আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আখের রস বিক্রি করার উদ্দেশ্যে নিজের ভ্যানগাড়ি নিয়ে উপজেলার বিলকৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন ইসলাম আকন্দ। এ সময় বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর রাস্তার বেলঘড়িয়া স্কুল মোড় এলাকায় পৌঁছালে ডিস লাইনের তারে বেধে ভ্যানগাড়িটি উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা আখ মাড়াইয়ের মেশিন তার বুকে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/জো 

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর