খেরসনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি জেলেনস্কির

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৬:৫৮ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর তা আমাদের নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, "আমাদের মানুষ। আমাদের খেরসন। আজ একটি ঐতিহাসিক দিন। আমরা খেরসনকে ফিরিয়ে নিচ্ছি।"

এসময় তিনি জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনে অবস্থান করছে এবং অন্যান্য ইউনিটের ইউক্রেনীয় সেনারা বাইরের দিক থেকে এগিয়ে আসছে।

"খেরসনের মানুষ অপেক্ষা করছে। তারা কখনই ইউক্রেনের ব্যাপারে হাল ছাড়েনি," উল্লেখ ওই ভিডিও বার্তায় তিনি আরও বলেন, "ইউক্রেনের শহরগুলোতে একই ঘটনা ঘটবে, আমরা শহরগুলো ফিরিয়ে নিতে অপেক্ষা করছি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, এদিন ইউক্রেনীয় সেনারা খেরসন শহরে প্রবেশ করার সাথে সাথে তাদের অভিবাদন জানান জেলেনস্কি। অন্যদিকে শহরটির কেন্দ্রে ভিড় করে স্থানীয় বাসিন্দারা। শহরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। 

image

আরও পড়ুন: দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের সম্ভাবনা নেই: খাদ্যমন্ত্রী

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, আঞ্চলিক রাজধানী খেরসনসহ দনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভের ভাষ্যমতে, গতকাল শুক্রবার প্রায় পাঁচ হাজার সরঞ্জামসহ ৩০ হাজারের বেশি সেনা সদস্য নদীটির পূর্ব তীরে সরে গেছে।

সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ ভাষায় প্রেরিত এক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা, ইউক্রেনে থাকা রুশ সেনাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। যদিও এ আহ্বানকে আমলে নেয়নি রুশ সেনাবাহিনী। 


একাত্তর/আরবিএস 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর