দেবীগঞ্জে পিস্তল ও চাকুসহ দুই যাত্রী আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১০:৫৪ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে নৈশকোচের দুই যাত্রীর কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধারসহ ওই দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৩ নভেম্বর) রাত ১১টায় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলেন বগুড়ার সূত্রাপুর গোহাইল রোড এলাকার মোশাররফ হোসেনের ছেলে মাসুম কামাল ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আহসান হাবিব। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ নাবিল পরিবহনের ওই নৈশকোচে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে।

আরও পড়ুন: ছিনতাই করে পালানোর সময় তিনজন আটক

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, পিস্তল, গুলি ও চাকুসহ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। কি উদ্দেশ্যে তারা এসেছিলেন তা এখনও পরিষ্কার নয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

গুপ্ত রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিগত সরকারের যদি সৎ সাহস থাকে, তবে বিদেশে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর