রাণীনগরে বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের হামলার অভিযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

নওগাঁর রাণীনগর সদরের খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে একটি ভবনে সম্মেলনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপির সম্মেলনে হামলা চালিয়ে মোটরসাইকেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এসময় বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। 

এসময় তারা ব্যালট ছিনিয়ে নিয়ে এবং ব্যালট বাক্স ভাঙচুর করে নির্বাচন বানচাল করেছে বলেও দাবি করেছেন উপজেলা বিএনপির নেতারা। 

এদিকে, ঘটনার সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামীলীগ।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে একটি ভবনে সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ চলছিল। বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির সম্মেলন কেন্দ্রে ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়।

রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান অভিযোগ করে বলেন, পূর্বঘোষিত সময়ে সুষ্ঠুভাবে সদর ইউনিয়ন বিএনপির সম্মেলনের ভোট গ্রহণ চলছিল। সম্মেলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা আকস্মিক উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এবং সম্মেলন কেন্দ্রে হামলা চালায়। তারা হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেল ও ১০০ চেয়ার এবং কয়েকটি টেবিল ভাঙচুর করাসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ইউনিয়ন বিএনপির নির্বাচন বানচাল করে। এছাড়াও তারা বিএনপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় বিএনপির ১০ জন নেতাকর্মীকে লাঠিসোটা দিয়ে মারপিট করে আহত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে, সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের কোন নেতাকর্মী হামলা করেনি। তাদের নির্বাচনকে কেন্দ্র করে তারা নিজেরাই মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে।

আরও পড়ুন: নোয়াখালীতে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর