৪ নভেম্বর মধ্যরাতে যাত্রাবাড়ী মোড়ে দেখা যায় ফারদিনকে

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১০:৫০ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে ৪ নভেম্বর ভোররাত সোয়া ২টায় রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে। 

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান জানান, সাদা টি-শার্ট পরা এক যুবককে লেগুনায় উঠতে দেখা গেছে। গাড়িতে আরও ৪ জন ছিলেন। গাড়িটি তারাবোর দিকে যাচ্ছিলেন। ওই গাড়ির চালক ও সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে।

তিনি বলেন, ফারদিনের মৃত্যুর পেছনের কারণ আমরা এখনো জানতে পারিনি। তাকে ঠিক কোথায় হত্যা করা হয়েছে, তাও এখনো জানা যায়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দাবি, চনপাড়া বস্তির মাদক চোরাকারবারি রায়হান মাহমুদ ও তার চক্রের সদস্যরা এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত।

গত ৪ নভেম্বর ভোররাত ২টা ৩৪ মিনিটে চনপাড়া বস্তির কাছে ফারদিনের মোবাইল ফোনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তবে, রায়হান ও এর সঙ্গে জড়িত অন্যরা গ্রেপ্তার হলেই বিষয়টি পরিষ্কার জানা যাবে।

মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা লেগুনার ৩ যাত্রীকে বিশ্বরোডে ও অপর যাত্রীকে পরের স্টপেজে নামানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক তদন্তকারী কর্মকর্তা জানান, ওই জায়গা থেকে চনপাড়া পৌঁছাতে অন্তত ১ ঘণ্টা সময় লাগার কথা। সুতরাং, ভোররাত আড়াইটার দিকে চনপাড়া বস্তিতে ফারদিনের উপস্থিতি সম্ভব নয়।

তদন্তকারীরা আরও জানান, ফারদিনের মরদেহ চনপাড়ায় প্রাইভেট কারে নিয়ে যাওয়া হয়েছে, তাও সত্য নয়।

নিখোঁজ হওয়ার ৩ দিন পর গত ৭ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিনের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর