বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলে-নাতির

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৫:১২ পিএম

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে লালপুর ডেবরপাড়া মাজার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, এ দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ও উপজেলার বিরোপাড়া গ্রামের মো. সোহাগ (২৭), তার ছেলে মো. ইভান (৫) ও বাবা শহিদুল ইসলাম (৬০)। এদের মধ্যে সোহাগ ও ইভান দুর্ঘটনাস্থলে এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খোরশেদ আলম রানা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে এলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রূপগঞ্জে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এক

নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশ জব্দ করলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে।


একাত্তর/এসজে

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর