রূপগঞ্জে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এক

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে (১৫) দলবেঁধে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল লতিফকে (৩৮) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে উক্ত কিশোরী রিকশাযোগে রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে তার ফুফুর বাড়ী লাভরাপাড়ায় রওয়ানা হন। 

রিক্সাটি স্থানীয় পাবই এলাকায় পৌঁছালে লাভরাপাড়া এলাকার খোকন,  ফরহাদ, আলমগীর কবির ও আব্দুল লতিফ রিক্সাটির গতিরোধ করে ওই কিশোরীকে তুলে নিয়ে যান ও স্থানীয় সীম গার্মেন্টসের দক্ষিণ পাশে একটি ঘরে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেন। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে ওই চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন সকালে পুলিশ আব্দুল লতিফকে গ্রেপ্তার করে। 

মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর