হাসপাতালের বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:৩৯ এএম

শেরপুর জেলা সদর হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন। 

শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রোগী হলেন নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে মধু চক্রবর্তী। পেশায় ধান-চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) খায়রুল কবীর সুমন জানান, মধু চক্রবর্তী বৃহস্পতিবার শ্বাস কষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালের ভর্তি হন। রাতে স্ত্রী পপি ভৌমিকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। 

আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ চার সন্ত্রাসী আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর