নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ চার সন্ত্রাসী আটক

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:৫৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকা থেকে এলজি, পাইপগান ও গুলিসহ অস্ত্রধারী চার সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১১। 

শনিবার (১৯ নভেম্বর) রাতে দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো. ইমাম হোসেন ওরফে দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো.আব্দুর রহমান (২২) ও ইনা বলির বাড়ির মো. আবুল খায়েরের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫)।  

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীদের একটি এলজি, একটি পাইপ গান ও একটি ১২ বোর গুলিসহ আটক  করা হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

আটককৃত সন্ত্রাসীরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 


একাত্তর/জো 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর