অচেতন যাত্রী রাস্তায় ফেলে গেলো বাস, হাসপাতালে নিতেই মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে বি‌নিময় পরিবহনের এক‌টি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ওই ব্যক্তি। 

রোববার (২০ নভেম্বর) আনুমানিক রাত আটটার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম চিকিৎসকের বরাত দিয়ে অজ্ঞাতপরিচয় অচেতন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘাটাইল থানার ওসি জানান, রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে গেছে- এমন খবর পেয়ে ওই অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: বাড়ির আঙিনায় ১৯ ফুট উচ্চতার গাছসহ গাঁজাচাষী আটক

ওসি আরও জানান, যে যাত্রীবাহী বাসটি এই ঘটনা ঘটিয়েছে- ওই বাস, বাসের চালক ও হেলপারকে শনাক্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


একাত্তর/জো

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর