ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে নাজমা বেগম (৩৫) নামের স্বামী পরিত্যক্তা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার আগ মুহূর্তে স্থানীয় এক ব্যক্তি জনৈক সম্রাটের ধানক্ষেতের আইলে অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ সময় লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।

নাজমা নামে ওই নারী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের বাসিন্দা হলেও তিনি বর্তমানে নকলায় বসবাস করতেন। বিভিন্ন সময় তিনটি বিয়ে হলেও সব ক’জনকে ডিভোর্স দেওয়া ওই নারীর দুই সন্তান রয়েছে।

ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর আন্দারুপাড়া ধানক্ষেতে মরদেহ ফেলে রাখে হত্যাকারীরা।

আরও পড়ুন: ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নিয়ে পুলিশ সদস্য জেলে

সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর