বিদেশী জাহাজের চুরি যাওয়া মালামাল উদ্ধার

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:৩৭ এএম

বাগেরহাটের মোংলা বন্দরের ফেয়ারওয়েবয়া এলাকায় থাকা বিদেশী জাহাজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ এ তথ্য জানান। 

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে লাইবেরিয়ান পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি এএস এলিনা কাতারের রুয়াইস বন্দর থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ৩১ হাজার ৮৬৮ টন ইউরিয়া সার নিয়ে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরের ফেয়ারওয়েবয়া এলাকায় অবস্থান নেয়। এরপর রাত পৌনে একটার দিকে ১৫-২০ সদস্যের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী দল জাহাজটিতে উঠে বোসন লকার রুম ভেঙ্গে পেইন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে। 

তিনি আরও জানান, খবর পেয়েই জাহাজটির নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান ও তামজীদ বহিঃনোঙ্গর এলাকায় যায়। সেখানে পৌঁছে কোস্টগার্ড গোয়েন্দা তৎপরতা শুরু করেন। যার প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের দুইটি দল মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। 

লে. কমান্ডার মুনিফ তকি জানান, ওই অভিযানে বিদেশী জাহাজ এলিনা থেকে চুরি যাওয়া মালামালসহ একটি চার সিলিন্ডার ও একটি দুই সিলিন্ডার বিশিষ্ট বোট জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী দল রাতের অন্ধকারে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বোট দুইটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পেইন্ট, জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিসহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও দুষ্কৃতিকারীদের ব্যবহৃত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরণের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: গাজীপুরে কম্পোজিট মিলে আগুন

পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আটকে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মালামাল বিদেশী জাহাজটিকে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা। 


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর