এক বস্তায় দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার, বাবা নিখোঁজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০১:২২ পিএম

দিনাজপুরের বিরলে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে একটি বস্তায় ভরা দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয়রা মরদেহ দুইটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, নিহত শিশু রিমন (৭) ও ইমরান (৩) বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে। শরীফুল কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি আইসক্রিম বিক্রি করেন। 

মরদেহ উদ্ধারের ঘটনার পর শরীফুলের খোঁজ করে তাকে কোথাও পাওয়া যায়নি। শিশুদের হত্যার পর তিনি পালিয়ে গেছেন বলে স্থানীয়দের ধারণা। 

প্রতিবেশীরা জানায়, শরীফুল ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে স্ত্রী এক পরিচিতের মাধ্যমে ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। গত সপ্তাহে শরীফুলের কাছে একটি তালাকনামা পাঠিয়েছেন তিনি। এই পারিবারিক কলহের জেরে শিশু দুটি হত্যার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে দুই শিশুর বস্তাবন্দী মরদেহের কথা জানতে পারেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

শিশুদের নিখোঁজ বাবার সন্ধান চলছে এবং তার খোঁজ পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান ওসি।

আরও পড়ুন: স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সেধে আটক পুলিশ কর্মকর্তা

এদিকে, শরীফুলের বাবা রফিকুল ইসলাম জানান, গত সন্ধ্যায় শীতের পোশাক কিনে দেওয়ার কথা বলে দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বের হন শরিফুল। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফিরলে তাকে মোবাইলে কল করেন তিনি। দিবাগত রাত আড়াইটায় শরীফুল তাকে বলেন, ছেলেদের বিষ খাইয়ে মেরে ফেলেছেন এবং নিজেও বিষ খাবেন। তবে কোথায় আছেন, তা না জানিয়ে ফোন কেটে দেন এবং এখন পর্যন্ত তিনি নিখোঁজ।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর