সময় থাকতে কেটে পড়ুন, সরকারকে ফখরুল

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৯:৪৭ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে জনগণ আর চায় না। মানে মানে কেটে পড়ুন। নইলে পরিণতি ভালো হবে না।

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

সকল রাজনৈতিক দল নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।

ফখরুল বলেন, অবৈধ প্রধানমন্ত্রী, জোর করে দুইবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে যায় নাই, নির্বাচনের আগে তাদের ১৫৪ জন জয়ী হয়ে গেছেন। ২০১৮-তে রাতেই ভোট শেষ। তিনি নাকি আবার নির্বাচন করবেন। তারাও জানে ভোট হলে জামানত থাকবে না। তাই আবার আগের কৌশলে যেতে চায়। কিন্তু তা হবে না। আপনাদের সঙ্গে নিয়ে আমরা আরও দুর্বার আন্দোলন তৈরি করে সরকারকে পদত্যাগে বাধ্য করবো। এরপর জনগণের একটি সরকার আমরা গঠন করবো।

ফখরুল আ‌রও বলেন, প্রধানমন্ত্রী যশোরে জনসভা করেছেন, রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে সেখানে মানুষের কাছে ভোট চেয়েছেন, বলেছেন আবার নৌকায় ভোট দেন। এ কথা শুনে আমার আব্বাস উদ্দিনের গানের কথা মনে পড়ে গেছে ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় চরতাম না।’ এ দেশের মানুষও এখন সেই গাইতে শুরু করেছেন। 

image


তিনি বলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর আমাদের ভোটের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করে জীবন দিতে হচ্ছে। তারা সরাসরি ভোট দিতে চায় না। এজন্য আবার সমস্যা শুরু করেছে। ফের গায়েবী মামলা হয়েছে। পত্রিকায় হেডলাইন হচ্ছে, বলা হচ্ছে ককটেল বিস্ফোরণের কথা। কিন্তু পাবলিক বলছে আমরা শুনিনি।

ফখরুল বলেন, ঢাকার গণসমাবেশ নস্যাৎ করতে আগে থেকেই মামলা দেওয়া হয়েছে। এসব করে আমাদের সমাবেশ বন্ধ করা যায়নি, যাবেও না। ঢাকা-রাজশাহীতেও সমাবেশ বন্ধ করা যাবে না। আমাদের কথা পরিষ্কার, আমরা অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছি। কুমিল্লার হিরু-হুমায়ূনকে গুম করা হয়েছে। তাদের সন্তানেরা বাবাকে পায় না। সন্তানদের চোখ ছল ছল করে, আমরা সান্ত্বনা দিতে পারি না। সিলেটের ইলিয়াসকে গুম করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, রিজার্ভ কি আমরা চিবিয়ে খেয়েছি? আমি বলি- রিজার্ভ আপনারা চিবিয়ে খাননি, গিলেই খেয়ে ফেলেছেন। বাংলাদেশ থেকে গত ১০ বছরে হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বিদ্যুতের জন্য ৭৮ হাজার কোটি টাকা তারা এক বছরে পাচার করেছে। সবকিছুর দাম বাড়লেও আয় বাড়েনি। কিন্তু ওদের আয় বাড়ে। তারা ফুলে ফেঁপে যাচ্ছে। একজনের চার থেকে ১০টা বাড়ি হয়েছে। আমাদের সাধারণ মানুষেরা দু’বেলা দু মুঠো খেতে পায় না। আমাদের মা-বোনেরা তাদের সন্তানকে একটি ডিমও খাওয়াতে পারছেন না।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা আট হাজার মাইল দূর থেকে ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। কোন বাংলাদেশ? যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। যে স্বপ্ন দেখে দেশ স্বাধীন করেছিলাম। আমাদের দেশের মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে, সেই বাংলাদেশ।

আরও পড়ুন: কর্মসূচির নামে সন্ত্রাস করলে ছাড় দেওয়া হবেনা: প্রধানমন্ত্রী

তিনি বলেন, একমাত্র খালেদা জিয়ার মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব। আমরা সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করবো।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ কুমিল্লা সাংগঠনিক বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ।

গণসমাবেশ পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। 

এদিকে সমা‌বে‌শে বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত সা‌বেক মেয়র ম‌নিরুল হক সাক্কু ,নিজাম উদ্দিন কায়সার ও অব্যাহতি পাওয়া আমিরুজ্জামান আমির তা‌দের অনুসারী নেতাকর্মী‌দের নি‌য়ে উপ‌স্থিত ছি‌লেন।


একাত্তর/এসি

যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর