হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জন আসামি যোগসাজসে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাথাড়িভাবে মারপিটসহ উপর্যুপরি গুলি বর্ষণ করতে থাকে।

এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ওই সময় পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

একাত্তর/কেআই
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের অবস্থান নিয়ে ছড়িয়ে পড়া একটি দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর পর আজ সকালে আমি কারাগার থেকে মুক্তি হলাম। আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার ও কারাবরণের ঘোষণা দিয়েছেন দলের আমির...
রামপুরা, হাতিরঝিল, শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির...
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর