সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১১:২৪ এএম

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট এক কৃষকের মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ নভেম্বর) বিকেলে ছাতিয়ানগ্রামের স্কুলপাড়া মাঠে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক হেলাল উদ্দিন প্রামানিক ওই গ্রামের মোহন প্রামানিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আলুর জমিতে পানি সেচ দেয়ার জন্য তার নিজস্ব সাবমারসিবল পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান হেলাল। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে শিক্ষক পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কৃষক হেলালের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/জো 

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর