নওগাঁয় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

নওগাঁয় একটি সরকারি প্রাথমিকে শিশুদের যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন এলাকাবাসী। পরে পুলিশসহ উপজেলা প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করেন।

রোববার (২৭ নভেম্বর) সকালে জেলার রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

ওই শিক্ষকের নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার মিরাট ইউপির মেরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও কয়েকজন ছাত্রীর অভিভাবকরা জানান, শিক্ষক হাফিজুর বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এমন অভিযোগ এলাকায় কয়েকবার বৈঠক করে তাকে সতর্কও করা হয়। কিন্তু এরপরেও ওই শিক্ষকের আচরণের পরিবর্তন না হওয়ায় বিচারের দাবিতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 

খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের চাপের মুখে পরেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যান।

আরও পড়ুন: খেলা দে‌খে বাড়ি ফেরেননি সাদেকুর, ধানক্ষেতে মিল‌লো মরদেহ

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এসিল্যান্ড ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। 

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর