দ্রুত সুস্থ হতে এবার নাসার দ্বারস্থ নেইমার

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে ২-০ ব্যবধানে জয়ও পেয়েছিল নেইমাররা। কিন্তু ব্রাজিলের জন্য তখনও একটা দুঃসংবাদ বাকি ছিল। ম্যাচ শেষে জানা যায়, সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারণে গ্রুপ পর্বের বাকি দু’ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। 

এদিকে দলের সেরা তারকা নেইমারকে দ্রুত সাড়িয়ে তুলতে মরিয়া হয়ে আছে ব্রাজিল শিবির। পরের ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করছে তার ওপর।  আর এজন্যেই এক অভিনব এক পথ বেছে নিয়েছে তারা। নেইমারকে দ্রুত সুস্থ করে তুলতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল। যার নাম ‘কমপ্রেশন বুট’।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই পোস্ট করেছেন। ইনজুরিতে পড়ার তার গোঁড়ালি ফুলে গিয়েছিলো। প্রযুক্তিটি ব্যবহারের পর নেইমার যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, তার ইনজুরি আক্রান্ত জায়গায় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।

স্পেনের মার্কা ম্যাগাজিন জানিয়েছে, প্রযুক্তিটি পুরোটাই ফিজিওথেরাপির মতই। এটি দেখতে অনেকটা প্যান্টের মত। এটির ভেতরে পা ঢুকিয়ে দিতে হয়। এই প্রযুক্তিতে ব্যথা কমানো, ফুলে যাওয়া স্থান স্বাভাবিক করা, রক্ত চলাচল স্বাভাবিক করা ও ক্র্যাম্প থেকে দ্রুত সুস্থ হবার কাজ করে।

image


ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, নাসার প্রযুক্তি ব্যবহারের পর গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন নেইমার। ইতোমধ্যে হাঁটতেও শুরু করেছেন তিনি।

এদিকে ইনজুরি নিয়ে ইনস্টাগ্রামে নেইমার বলেছেন, জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে আরও একবার জন্ম নেওয়ার সুযোগ দিলে ব্রাজিলেই জন্ম নিতাম।

তিনি আরও বলেন, আমার জীবনে কিছুই সহজ বা কঠিন নয়। সবসময়ই নিজের স্বপ্ন পূরণ চেষ্টা করেছি। কখনও কারও খারাপ চাইনি। প্রয়োজনে সহায়তা করেছি। এখন আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন সময়। বিশ্বকাপে ইনজুরিতে পড়েছি আমি। দ্রুত ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দেশের মানুষকে, দলের সতীর্থদের ও নিজের জন্য আমি সেরাটা দেয়ার চেষ্টা করবো।

সোমবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। 

নাসার প্রযুক্তি ব্যবহার করে এই তারকা আসলেই কতোটা সুস্থ্য হয়ে উঠবেন তা এখন দেখার বিষয়। 


একাত্তর/আরবিএস  

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর