প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘানার কাছে হারলো দক্ষিণ কোরিয়া

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৯:৩১ পিএম

ক্যামেরুন–সার্বিয়া ম্যাচের ৬ গোলের রোমাঞ্চের রেশ কাটতে না কাটতে উপভোগ্য এক সন্ধ্যা উপহার দিলো এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার ঘানা।

সোমবার (২৮ নভেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে আক্রমণ–পাল্টা আক্রমণে দক্ষিণ কোরিয়াকে ৩–২ গোলে হারিয়েছে ঘানা।

প্রথমার্ধে ২ গোল করে জয়ের সুবাস পাচ্ছিলো ঘানা। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটে ২ গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে দক্ষিণ কোরিয়া।

তবে নাটকীয়তার শেষ এখানেই নয়, দৃশ্যপটে হাজির মোহামেদ কুদুস। ২২ বছর বয়সী আয়াক্স তারকা সবটুকু আলো কেড়ে নিলেন ব্যক্তিগত দ্বিতীয় গোল করে। তাতে ৩-২ গোলের জয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল ব্ল্যাক স্টাররা।

আরও পড়ুন: সমালোচনার মুখে মেসি!

শেষের ১৫ মিনিট কোরিয়ার একের পর এক প্রচেষ্টা বাধা পেয়েছে ঘানার রক্ষণদুর্গে। কখনও গোলরক্ষক আতি-জিগি তো কখনও রক্ষণ দেয়াল প্রতিহত করেছে শটগুলো। শেষ পর্যন্ত কুদুসের শেষ গোলটিই ব্যবধান গড়ে দেয়।


একাত্তর/আরএ

তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
কানসাস সিটির ভ্যাপসা গরম আর ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার ঘানাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ বা কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে পৌঁছে গেছে কলম্বিয়া। আসরের শুরু...
ফুটবল মাঠে হার-জিত তো থাকবেই, কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সাবেক কোচ হং মিউং-বোর পরিণতি যেন হার-জিতের সীমানা ছাড়িয়ে এক চরম উত্তেজনাকর থ্রিলারে পরিণত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দলের...
ফিফা বিশ্বকাপের এল- গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভোর ৩টায় ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার এই অলঘোষিত ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর