নেইমার-দানিলোকে ছাড়াই সুইসদের মুখোমুখি ব্রাজিল

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:০৭ এএম

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিততে তেমন বেগ পেতে হয়নি ব্রাজিলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নেমেছেন। এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট নিশ্চিত তিতের শিষ্যদের।

সোমবার (২৮ নভেম্বর) ১০টায় ‘জি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে স্টেডিয়াম ৯৭৪’এ।

নিজেদের প্রথম ম্যাচে  রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে হারিয়ে অধরা হেক্সা মিশনের দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল। তবে এই ম্যাচেই জয় ছাপিয়ে হলুদ জার্সিধারীদের চিন্তায় দলের প্রাণভোমরা নেইমারের ইনজুরি। গোড়ালির চোটে গ্রুপ পর্বের ম্যাচে নেইমারকে আর পাচ্ছে না ব্রাজিল। নেইমারের সঙ্গে চোটে পড়েছেন সেলেসাও রাইটব্যাক দানিলোও।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে সুইজারল্যান্ডও। ব্রেল এমবোলোর একমাত্র গোলে জয় পায় সুইসরা। আজকের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে নক-আউট নিশ্চিত করতে চায় মুরাত ইয়াকিনের দলও।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা (অধিনায়ক), মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘানার কাছে হারলো দক্ষিণ কোরিয়া

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সোমার (গোলরক্ষক), রিকার্ডো রদ্রিগেজ, নিকো এলভেডি, ম্যানুয়েল অ্যাকাঞ্জি, সিলভান উইডমার, রেমো ফ্রিউলার, গ্রানিত ঝাকা (অধিনায়ক), রুবেন ভারগাস, জিব্রিল সোউ, ফ্যাবিয়ান রিডার, ব্রেল এমবোলো।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর