ইকুয়েডরের দুই কারাগারে দাঙ্গা, নিহত আট, আহত ১০

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এএফপি এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার কোটোপাক্সি কারাগারে সহিংসতার ঘটনায় চারজন বন্দি নিহত হন। প্রায় একই সময়ে পিচিনচা কারাগারেও রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়লে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

ইকুয়েডরের কারাগারগুলোতে মাদক পাচারকারী ও অপরাধী চক্রের সহিংসতা কোনো নতুন ঘটনা নয়। দেশটির কয়েকটি প্রধান কারাগার সামরিক বাহিনীর কড়া নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কারাগারের ভেতরে সক্রিয় সন্ত্রাসী দলগুলো কর্তৃপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে বন্দিরা কারাগারের ভেতরে বসেই বাইরে হত্যাকাণ্ড ও চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের নির্দেশ দিয়ে থাকে। ২০২১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইকুয়েডরের বিভিন্ন কারাগারে গ্যাং কালচার ও বন্দি দাঙ্গায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

হামলার ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই ভয়াবহ দাঙ্গার জন্য দায়ী অপরাধীদের ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁদের দেশটির সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তর করা হবে। উল্লেখ্য, দেশের শীর্ষ ও বিপজ্জনক অপরাধীদের কঠোর নিয়ন্ত্রণে রাখতে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার বিশেষ সুবিধাসম্পন্ন এই কারাগারটি নির্মাণ করেছে।

একাত্তর/এআরএস
ফ্রান্সে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নজিরবিহীন দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ উগ্র-বামপন্থী গোষ্ঠী ও দুষ্কৃতীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সাথে আগামী...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
১৭ অক্টোবরের নজিরবিহীন সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ধাক্কায় স্থবির হয়ে পড়েছে ফ্রান্সের সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা। প্যারিস, মার্সেই, লিওঁসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন দাঙ্গা দমনে ব্যর্থতার...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে...
আসন্ন ২৫ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলারের নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত ট্রফিটি কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের...
দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাসের প্রেক্ষাপটে সোনা ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকাল ১০টা থেকে...
বিশ্বজুড়ে ইন্টারনেটের সিংহভাগ পরিচালনা করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘পিএইচপি’ (PHP)-তে ভয়াবহ ও সংকটজনক নিরাপত্তা ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিতে বুধবার ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর