কাতার বিশ্বকাপে ব্রাজিলের খাতায় আরেকটি রেকর্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৪:২২ পিএম

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে ‘সফল দল’ বলা হয় ব্রাজিলকে- সেই কথাটি যেন বারবার প্রমাণ করে যাচ্ছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি। শেষ কবে তারা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে হারের স্বাদ নিয়েছিলো সেটা জানতে হলেও ইতিহাসের পাতা উল্টাতে হবে। 

সোমবার দলপতি নেইমারকে ছাড়াই মাঠে নামেও থিয়াগো সিলভারা পেয়েছে প্রত্যাশিত জয়। ক্যাসেমিরোর একমাত্র গোলে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা অপরাজিত থাকার এই রেকর্ডটি আরও লম্বা করলো সেলেসাওরা।

১৯৯৮ এর বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করলো ব্রাজিল। স্কটল্যান্ড এবং মরক্কোর সঙ্গে জয় পাওয়ার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের সাথে ২-১ গোলে হেরে যায় রোনালদোরা। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে কোলেটিক রেকডাল গোল করলে নরওয়ে ম্যাচটি জয় পায়। কিন্তু এরপর আর কখনোই এই চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের ম্যাচে হারের দেখা পেতে হয়নি।

সময়টাও কম নয় সেই ১৯৯৮ থেকে ২০২২, পার হয়ে গেছে ২৪টি বছর। এরমধ্যে শেষ হয়েছে পাঁচটি বিশ্বকাপ। ব্রাজিল অংশগ্রহণ করেছে সবগুলোতেই, চলছে আরও একটি। মাঝে হলুদ জার্সিতে যুক্ত হয়েছে আরও একটি তারা।

আরও পড়ুন: সুইস দুঃখ ঘুচিয়ে শেষ ষোলয় ব্রাজিল

চলমান বিশ্বকাপসহ এখন পর্যন্ত সেলেসাওরা গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে ১৭টি। যার মধ্যে ১৩টি জয়ের বিপরীতে ড্র করেছে মাত্র চারটিতে। অর্থাৎ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অন্য রকম এক রেকর্ডের  মালিক এখন তারা। 

সোমবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়টি তাদের এই রেকর্ডকে আরও বড়ো করতে সহায়তা করেছে। শেষ ১৬ নিশ্চিত হয়ে যাওয়া তিতের দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়াই করবে ক্যামেরুনের বিরুদ্ধে। ম্যাচটি জয় করতে পারলে ১৮ ম্যাচের পাশাপাশি ছয়টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি আরও লম্বা হবে।

আগামী দুই ডিসেম্বর দিবাগত রাত একটায় ম্যাচটি অনুষ্টিত হবে।


একাত্তর/আরআই/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে ১১টি বসতঘর ও ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যেই সাজানো সংসার ও রুটি-রুজির অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর