ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় সেনেগাল

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:১৫ পিএম

কাতার বিশ্বকাপে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিলোনা। তাই শুরু থেকেই গোলের তাড়নায় মরিয়া হয়ে উঠেছিল সেনেগাল। ফলে, ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক এগিয়ে থাকে তারা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে বিরতিতে ২-১ গোলে জিতেছে সেনেগাল।

ম্যাচের মাত্র ৩ মিনিটেই দারুণ একটি সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি সেনেগাল।

মাত্র ১২ মিনিটে আরো একটি সুযোগ পেলেও ইকুয়েডরের গোলরক্ষক আটকে দেন সে প্রচেষ্টা। গোল না পেলেও একের পর এক আক্রমণে ইকুয়েডরের রক্ষণভাগ তটস্থ করে রাখে সেনেগাল।

৪২ মিনিটে ইসমাইল সারকে ডি বক্সর ভেতর ফাউল করেন প্রিসাইডো। রেফারি সঙ্গে সঙ্গেই বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে গোল করে সেনেগালকে ১-০ গোলের লিড এনে দেন ইসমাইল সার। পেনাল্টি থেকে করা ওই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দেশটি।

বিরতি থেকে ফিরতে ম্যাচের ৬৭ মিনিটে ময়েজেস ক্যাসিদোর গোলে সমতা ফেরায় ইকুয়েডর। ১-১ গোলে সমতায় ম্যাচ শেষ হলেও নক-আউটে উঠে যেত ইকুয়েডর।

image


তবে এই গোলের ঠিক ৩ মিনিট পরি ফ্রি-কিক থেকে ইকুয়েডরের ডি-বক্সে বল পেয়ে সেনেগালকে ২-১ গোলে এগিয়ে নেন অধিনায়ক কালিদু কৌলিবালি।  

আরও পড়ুন: নেদারল্যান্ডসের কাছে ২ গোলে হারলো কাতার

ম্যাচের বাকি সময়টা গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইকুয়েডর। তবে সেনেগালের বিপক্ষে আর কোনো গোলের দেখা না পেলে ২-১ গোলে হেরে গ্রুপে তৃতীয় হয়েই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আমেরিকার দেশটি।


একাত্তর/আরএ

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাত ২টায় সিয়াটলে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। গ্রুপ পর্বে নিজেদের নামের প্রতি বিচার করতে না পারা বেলজিয়ামের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর