১৬ বছর পর ডাকাতি ও হত্যার সাজা পেলো ছয় জন

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:৩৫ পিএম

কুমিল্লায় ডাকাতি ও এক গৃহবধূকে হত্যা মামলায় ১৬ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে ছয়জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার (৩০নভেম্বর) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- কুমিল্লার দাউদকান্দির বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব, ওর‌ফে সো‌হেল, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দির সাতপাড়া গ্রামের শফিকুল বাসার,  একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ওর‌ফে সো‌হেল ছাড়া সবাই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ানো সেই পিয়ন গ্রেপ্তার

রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. জাকির হোসেন জানান, আসামিরা ২০০৭ সালের ১৯ জানুয়ারি রাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করে। এসময় তারা গৃহবধূ শাহনাজ বেগমকে (২৫) খুন করে। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ আহমেদ বাদি হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।  


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর