গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৬:০২ পিএম

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দায়ে তার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শরিফুল আলম ওরফে শরিফুল নীলফামারী জেলার মৌলভীবাজার থানার রামকোলা গ্রামের নুর আলমের ছেলে। স্ত্রী মহসিনা বেগমকে নিয়ে তিনি গাজীপুর মহানগর কাশীপুর থানাধীন জিএমএস গার্মেন্টস সংলগ্ন হাজী রুহুল আমিনের কলোনিতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ ডিসেম্বর দাম্পত্য কলহের জেরে বটি দিয়ে কুপিয়ে ও ধারালো ছুরি দিয়ে গলাকেটে স্ত্রী মহসিনাকে হত্যা করেন স্বামী শরিফুল। 

এসময় মহসিনার চিৎকারে আশেপাশের লোকজনে এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফুলকে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বঁটি ও রক্তমাখা ছুরি উদ্ধার করেন পুলিশ।

আরও পড়ুন: হবিগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাশিমপুর থানায় শরিফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। 

পরে দীর্ঘদিন শুনানি শেষে বৃহস্পতিবার আদালত শরিফুলকে দোষী সাব্যস্তক্রমে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। 


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর