রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে বিতর্কের আগুনে শশী থারুরের ঘি!

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

বলিউডে রণবীর সিংয়ের বহুল চর্চিত 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজি নিয়ে এবার জলঘোলা করলেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। আদিত্য ধর পরিচালিত এই ফ্রাঞ্চাইজির মেকিং, অভিনয় আর বিশাল ক্যানভাসের ভূয়সী প্রশংসা করলেও,সিনেমার চরম সহিংসতা, বীভৎস দৃশ্য এবং রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে বেশ ভালোভাবেই ধুয়ে দিয়েছেন তিনি!

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও পর্যালোচনায় শশী থারুর জানান, ৮ ঘণ্টার এই দীর্ঘ সিনেমাটিক জার্নি তাঁর কাছে দারুণ বিনোদনমূলক মনে হয়েছে। বিশেষ করে প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ তাঁকে বেশি টেনেছে। তবে সিনেমার অতিরিক্ত রক্তপাত ও সহিংসতা একেবারেই মেনে নিতে পারেননি এই সাহিত্যিক-রাজনীতিবিদ।

সিনেমার অ্যাকশনকে চরমমাত্রায় 'বাজে ও অতিরঞ্জিত' আখ্যা দিয়ে থারুর বলেন, হলিউড কিংবা ভারতীয় সিনেমার ইতিহাসেও এত জঘন্য, বিকৃত ও বীভৎস হিংস্রতার দৃশ্য খুব কমই দেখা গেছে। এত রক্তপাত আর নৃশংসতা দেখানোর একেবারেই কোনো প্রয়োজন ছিল না।

শুধু সহিংসতাই নয়, ভারত-পাকিস্তান সম্পর্কের সংবেদনশীল বিষয় নিয়ে সিনেমার অবস্থানকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে সিনেমাটি নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে থারুর মন্তব্য করেন, সিনেমার ভেতরে স্পষ্ট প্রোপাগান্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুটি দেশের সাধারণ মানুষের মধ্যে অহেতুক তিক্ততা তৈরি করতেই এমন চিত্রনাট্য। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বা পাকিস্তানে এটি কেন নিষিদ্ধ হয়েছে, তা বুঝতে অসুবিধা হয় না।

ইন্টেলিজেন্স এজেন্সির গোপন অপারেশনের বাস্তবচিত্র নিয়েও খোলামেলা বক্তব্য রেখেছেন এই সাংসদ। গুপ্তচর জাসকিরাত সিং রাঙ্গির (রণবীর সিং) কার্যকলাপকে বাস্তব থেকে অনেকটাই দূরে কল্পনাপ্রসূত বলে মনে করেন তিনি। পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবন থেকে অনুপ্রাণিত আর মাধবনের চরিত্রটি ৯০-এর দশক থেকে আজ পর্যন্ত একই পদে বহাল থাকাটাকেও কিছুটা 'বাস্তববিবর্জিত হাস্যকর' বলে মনে হয়েছে তাঁর।

তবে এতসব বিতর্কের পরেও সিনেমার মেকিং, বিশাল সেট, পরিচালনা আর অভিনয়শিল্পীদের ভূয়সী প্রশংসা করতে ভোলেননি থারুর। তিনি স্পষ্টই জানান, হাজারো খামতি ও অতিরিক্ত রক্তপাতের পরেও আট ঘণ্টা শেষে দর্শক হিসেবে আপনি এক রাজকীয় এবং বিশাল সিনেমাটিক অভিজ্ঞতার মধ্য দিয়েই যাবেন!

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
দেশের সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর