কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও রিমান্ডের ধারাবাহিকতা যেন থামছেই না!
মানিলন্ডারিংয়ের পর এবার চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আ. জব্বার নামের এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তাঁর আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
হারায় দিলীপ কুমার আগরওয়ালাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু ও নিবিড় তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জোর আবেদন জানান উত্তরা পশ্চিম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়া।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক চার দিনের রিমান্ড মঞ্জুর করার আদেশ দেন। উত্তরা পশ্চিম থানা আদালতের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এই প্রভাবশালী কর্ণধারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারের পরপরই গুলশান থানায় করা মানিলন্ডারিং আইনের মামলায় তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ডের রেশ কাটতে না কাটতেই এবার উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় ফের ৪ দিনের রিমান্ডের মুখে পড়লেন তিনি।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার অধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন ২১ বছর বয়সী যুবক আ. জব্বার।
দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি নিজে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। আলোচিত এই মামলায় দিলীপ কুমার আগরওয়ালা এজাহারনামীয় ৩১ নম্বর অভিযুক্ত আসামি।
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি চান রাষ্ট্রপতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী