নেইমারের জন্য বিশ্বকাপ ফুটবল কি শেষ?

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০২:৪৯ পিএম

২০০২ সালে রেকর্ড পঞ্চমবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর গেলো ২০ বছরে সেমির বেশি যেতে পারেনি ব্রাজিল। এবার সেলেকাওদের সুযোগ শিরোপা খরা কাটানোর। কাতারে তাদের শুরু হয়েছে ফেবারিট হিসেবে। প্রথম দুই ম্যাচেই নিশ্চিত হয়েছে শেষ ষোল।

ব্রাজিলের এবারের বিশ্বকাপ অভিযাত্রায় সবচেয়ে বড় নাম নেইমার। তার দিকে চেয়ে আছে লাখো কোটি ব্রাজিল ভক্ত। আশা, নেইমারের নেতৃত্বে ব্রাজিলের ঘরে আবারো ফিরে আসবে শিরোপা। কিন্তু প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে নেইমার এখন মাঠের বাইরে। কবে তিনি মাঠে ফিরছেন, সেটা এখনো অনিশ্চিত।

নেইমারের ইনজুরি নিয়ে শুক্রবারের (২ ডিসেম্বর) মধ্যে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ব্রাজিল শিবির। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ শেষেই তারা এনিয়ে কথা বলবে। এমন কথাতেই ডানাপালা মেলছে গুজব। বলা হচ্ছে ধারণার চেয়ে নেইমারের ইনজুরি আরো বেশি খারাপ। তাই দ্বিতীয় পর্ব দূরের কথা, নেইমারের জন্য নাকি বিশ্বকাপ শেষ হয়ে গেছে!

সার্বিয়ার সঙ্গে খেলার ৭৪তম মিনিটের সময় নেইমারকে উঠিয়ে নেন কোচ তিতে। পরে প্রকাশিত চিত্রে দেখা গেছে নেইমারের বাম পায়ের গোড়ালি ফুলে ঢোল হয়ে আছে।‌ পুরো পা লাল। বোঝাই যাচ্ছে বেশ ভালো ব্যাথাই পেয়েছেন তিনি।‌

তবে ব্রাজিল দল থেকে জানানো হয়, নেইমার দ্বিতীয় পর্বেই মাঠে ফিরবেন। ইনজুরি তেমন মারাত্মক নয়।‌

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর এক প্রতিবেদনে দাবি করেছে, নেইমারের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে তার পক্ষে এবারের আসরে আর ম্যাচে সম্ভব হচ্ছে না। তবে এমন দাবির পেছনে কোন ধরনের সূত্রের কথা মিরর বলেনি।

মিরর বলেছে, নেইমারের ইনজুরি ধারণার চেয়ে খারাপ। ব্রাজিলের হয়ে ১২২ ম্যাচ খেলে ৭৫টি গোল করেছেন‌ নেইমার।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার জানিয়েছেন, নেইমার, ডানিলো ও এলেক্স সান্দ্রোকে দ্বিতীয় পর্ব শুরুর আগেই ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। তারা সেই ধরনের সব প্রস্তুতি নিয়েই রেখেছে।

তিনি জানান, তিন জনকে আলাদা করে দেখাশোনা করা হচ্ছে, সুস্থ করতে সব চেষ্টাই করা হচ্ছে। 

জেভিয়ার বলেন, তারা সবাই সুস্থ হয়ে উঠছেন। ইনজুরির উন্নতি হচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের চিন্তা চেতনায় রয়েছে ক্যামেরুনের সঙ্গে ম্যাচ। এটি শেষ হলেই আমরা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু করবো। এজন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।

আরও পড়ুন: গ্ৰুপ পর্বের শেষ দিনে আট দলের সামনে যে সমীকরণ

নেইমারকে ছাড়া ব্রাজিল সুইজারল্যান্ডের বিপক্ষে বেশ ভালো খেলেই জিতেছে। তবে, নেইমারের দীর্ঘ অভিজ্ঞতা আর কুশলী চিন্তা কোচ তিতের জন্য বড় ধরনের এক ভরসা। তাই তিনি পিএসজি তারকাকে নিয়মিত একাদশে চাইবেন, এটাই প্রত্যাশিত।

দ্বিতীয় পর্বে ব্রাজিলের ম্যাচ আগামী সোম বা মঙ্গলবার হবে। এই সময়ের আগে নেইমার আসলেই ফিট হতে পারবেন কিনা সেটি এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে‌। তাই কাতারের আসরে নেইমারের মাঠে ফেরা হবে কিনা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যার উত্তর মিলবে শিগগিরই।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর