বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে, অভিযোগ কাদেরের

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিন বলেন, আমাদের কাছে খবর আছে দুবাই থেকে বস্তায় বস্তায় টাকা আসছে।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

কাদের বলেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। তারা আবারও সন্ত্রাস করবে। তবে আওয়ামী লীগের নেতা কর্মীরাও বসে থাকবেনা। 

এসময় ড. কামাল হোসেনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তিনি টাকা পাচার নিয়ে কথা বলেন অথচ তারেকের নাম বলেন না। 

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, তাদের সমাবেশের জন্য ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনা হয়েছে। অথচ সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়। বিএনপি ৩৫ হাজার স্কয়ার ফুটের নয়াপল্টনেই থাকতে চায়। 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে রাজনীতির রহস্যপুরুষ আখ্যা দিয়ে কাদের বলেন, তিনি কালো টাকা সাদা করেছেন। জামাতার মাধ্যমে কতো টাকা তিনি পাচার করেছেন মানুষ সেটি জানতে চায়।

আরও পড়ুন: বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে ভয় কেন, প্রশ্ন কাদেরের

তিনি বলেন, কামাল হোসেন সাহেব, আমরা তো জানতাম আপনার পকেটে সবসময় একটা ভিসা থাকে। হঠাৎ হঠাৎ এই আছেন এই নেই। দলের লোকেরাও বলে। এই হলো ড. কামাল হোসেন। এক এগারোতে কী ভূমিকা আপনাদের ছিল? সে দিন জরুরি সরকারের সঙ্গে যোগসাজশ করে আপনারা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সরকার গঠন মাইনাস করে পরিকল্পনা করেছিলেন। সেই রঙ্গিন খোয়াব রয়েই গেছে। আজও আবার তত্ত্বাবধায়কের নামে জরুরি সরকার চাইছেন? তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান।

১০ ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বসানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর