জোড়া গোলে জিতেও ঘানাকে নিয়ে উরুগুয়ের বিদায়

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ পিএম

গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে যেন বিসর্জনের বাজনা বেজেই চলে। তবে ‘এইচ’ গ্রুপে আজ যা ঘটলো তাতে কর্মে সঙ্গে ফলের ততোটা মিল পাওয়া গেলো না।

এদিন ঘানা ও উরুগুয়ের মধ্যে ম্যাচে ২-০ গোলে জিতেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো সুয়ারেজের উরুগুয়েকে। আর এ অঘটনের জন্য দায়ি অন্য ম্যাচে অনুষ্ঠিত হওয়া পর্তুগাল ও কোরিয়ার মধ্যেকার খেলা। ওই খেলায় পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে একদিকে যেমন কোরিয়া জায়ান্ট বধের খাতায় নাম লিখিয়েছে, অন্যদিকে কপাল পুড়েছে উরুগুয়ের। 

ঘানাকে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। অন্য ম্যাচে যে অঘটন ঘটিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া!

কোরিয়া যে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে গেছে সেই খবর চলে গিয়েছিল সুয়ারেজদের কানে। তখনও তাদের ম্যাচের মাত্র কয়েক মিনিট বাকি। এরপর স্টপেজ টাইম দেওয়া হয় আর আট মিনিট।

আর একটি গোল ঘানার জালে জড়াতে পারলে পয়েন্ট টেবিলটা ওলোটপালট হয়ে যেতো। উরুগুয়ে চলে যেতো শেষ ষোলতে। কিন্তু শত চেষ্টা করেও উরুগুয়ের পক্ষে তা আর করা হয়ে উঠেনি।

খেলার ১৯তম মিনিটে একবার নিশ্চিত গোলে সুযোগ পায় ঘানা। উরুগুয়ের অধিনায়ক ডারউইন নুনেজ পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় আফ্রিকান দলটি। তবে স্পটকিক থেকে গোল করতে পারেননি আন্দ্রে মরগান।

image


এই ঘটনার সাত মিনিট পর প্রথম গোলটা পেয়ে যায় উরুগুয়ে। ২৬ তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলটিকে লিড এনে দেন ডি আরাস্কেটা। তবে এখানেই থামেননি আরাস্কেটা। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৩২তম মিনিটে আবারও উরুগুয়ের জালে বল জড়ান আরাস্কেটা। এবার তাকে অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। প্রথমার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে দুই গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

image


এরপর গোলের জন্য মরিয়া হয়ে উঠা উরুগুয়ে আর গোলের দেখা পায়নি।

ডাগআউটে বসে চোখের পানি ফেলছিলেন উরুগয়ের অধিনায়ক লুইস সুয়ারেজ। কেননা ঘানার বিপক্ষে ২-০ গোলের জয়টাও যে কাজে আসলো না দুইবারের চ্যাম্পিয়নদের! প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলে উরুগুয়ে ও ঘানাকে।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর