সাত বছর আগের দিনটি আজ কী মিরপুরে ফিরবে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১১:৪২ এএম

২০১৫ সালে দেশের মাঠে প্রথম দুই ম্যাচ জিতেই ভারতের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। সাত বছরের আগের দিনটি কী আজ মিরপুরে ফিরে আসবে? আজকের ম্যাচ জিতলে সাত বছরের আগের সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। মিরপুরে যেন সেই হাতছানিই দিচ্ছে। তবে টেইল এন্ডারদের ঘাড়ে ভর করে প্রথম ম্যাচ পার হওয়া বাংলাদেশের টপ ওর্ডারদের আজকে ভূমিকা রাখার বিকল্প নেই।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাইগাররা আজ জিতলে নিশ্চিত হয়ে যাবে সিরিজও। তবে সেই সিরিজের পুনরাবৃত্তি ঠেকাতে চাইবে ভারত। হাত ফসকে প্রথম ম্যাচ বের হয়ে যাওয়া ভারত আজ সিরিজে টিকে থাকতে মাঠে নামবে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এ ম্যাচ। 

প্রথম ওয়ানডেতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৮৬ রানেই ধ্বসিয়ে দিয়েছিল বাংলাদেশ। শুধু মিরপুরের পিচের কথা বলা কেন? মিরপুরের পিচ স্পিনারদের সাহায্য করে থাকে হয়তো। কিন্তু বাঁহাতি স্পিনে শুধু সাকিব আল হাসানই নন, গতিতে ভারতীয়দের নাকাল করেছেন এবাদত হোসেনও।

image


এদিকে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গ বলেছেন, ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের কাছে হারার পর দেশের মাঠে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হারেনি বাংলাদেশ। তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতেই বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিক ও এই সংস্করণে মোটামুটি প্রতিষ্ঠিত শক্তি। সিরিজ জয়ের আত্মবিশ্বাস থাকাও তাই খুব স্বাভাবিক।

ভারত যে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে, বাংলাদেশ দলও তা জানে। তবে স্নায়ুর চাপ সামলাতে পারলে বাংলাদেশই জিতবে। 

তিনি বলেছেন, এই সংস্করণে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। দেশের মাঠে আমাদের রেকর্ড ভালো। ভারতের বিপক্ষে মাঠে নামলে বাড়তি একটা রোমাঞ্চের ব্যাপারও আছে। তবে কাজটা সহজ হবে না। ভারত তো মানসম্পন্ন দল। শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাইবে ওরা।


একাত্তর/এসি

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকা বিশ্বকাপের। মেগা এই টুর্নামেন্ট শুরু হতে যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয়...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর