গলাচিপায় হঠাৎ বিস্ফোরণ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৯:৫২ এএম

পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগ অফিস সংলগ্ন এবং সদর ভূমি অফিসের পুকুর ঘাটের কাছে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। 

বুধবার ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে গলাচিপা সদর ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিলন মিয়া বলেন, অফিসে রাত পৌনে দশটার দিকে কাজ করতে ছিলাম। এসময় বিকট আওয়াজ হয়। প্রথম ভাবছি বিদ্যুৎ বিভ্রাট। পরে বুঝতে পারলাম অন্য কোনো সমস্যা। এরপর পুলিশ আসলে জানতে পারি এখানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

image

আরও পড়ুন: ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এআই'র ভবিষ্যদ্বাণীতে কে এগিয়ে?

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। গলাচিপা সদর ভূমি অফিসের পুকুর ঘাটের কাছে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি প্রট্রোল বোমা উদ্ধার করা হয়। এর আগে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে। কারা কি উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে পরে বিস্তারিত জানাতে পারবো।


একাত্তর/আরবিএস  

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর